বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় পুলিশের নিরাপত্তা চেয়ে গত ২৬ মার্চ পুলিশ মহাপরিদর্শক বরাবরে আবেদন করেছেন তার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার।
রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) বরাবরে।
গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেল থেকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। পরদিন নিরাপত্তায় পুলিশ চেয়ে আবেদন করা হয়।
গত ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের মঈনুল রোডের বাসভবন ছেড়ে গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় ওঠেন সাবেক এ প্রধানমন্ত্রী।
ওই বছরই গুলশান ৭৯ নম্বর রোডের ১ নম্বর ‘ফিরোজা’ নামের এ বাড়িটি ভাড়া নেন খালেদা জিয়া। বাড়িটি সংস্কার করে ২০১১ সালের ২১ এপ্রিল ভাইয়ের বাসা ছেড়ে ওই বাড়িতে ওঠেন তিনি।
