জামালপুরের ইসলামপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রবিবার রাতে পাথর্শী ইউনিয়নের ঢেংগারগড় গ্রামের ওই নারীর নমুনা ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থানার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জামালপুরের সিভিল সার্জন ডা. গৌতম রায় জানান, করোনাভাইরাসের উপসর্গ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলে তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই নারী সম্প্রতি ঢাকা থেকে তার বাড়িতে এসেছিলেন।
পরবর্তীতে জ্বর দেখা দিলে করোনাভাইরাস সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় ওই বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করে সেসব বাড়ির বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
জামালপুরে বিদেশফেরত ১১১ জন বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতিমধ্যে ৫৩০ জনের হোম কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে।
