খাগড়াছড়িতে সদর সেনা জোনের উদ্যোগে শহরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করছে সেনাবাহিনী।
সোমবার সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিবের নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে ও জনসচেতনতামূলক মাইকিং করা হয়।
দেশের করোনাভাইরাস প্রতিরোধ মোকাবিলায় এ কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধিতে সেনা টহল গাড়িতে মাইকিং করে জনসচেতনতায় জনগণকে সচেতন করা হচ্ছে।
সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমে সেনাবাহিনীর একটি দল মাঠে কাজ করেছে।
খাগড়াছড়ি সদর সেনা জোনের এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো. আহসান হাবিব বলেন, দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ ঠেকাতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী করোনাভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে কাজ করছে। জনসচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনায় খাগড়াছড়ি সদর জোন ইতোমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পানছড়ি উপজেলায় ধারাবহিকভাবে এ কার্যক্রম চালাচ্ছে।
এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করে জনগণের মধ্যে করোনা সচেতন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি জোন কর্তৃক নিম্নআয়ের মানুষদের জন্য খাগড়াছড়ি সদর জোন ত্রাণ পরিকল্পনা গ্রহণ করেছে। যা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে খুব শিগগিরই এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানান।
