গাজীপুরে একই ঘরে ৩ জনের লাশ, ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১০:৪২ এএম

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার পানিশাইল এলাকার একটি ঘরে ৩ জনের মরদেহ রয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছেন।

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত