পার্বতীপুরে পত্রিকা বিক্রেতাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১০:২১ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে করোনাভাইরাসের কারণে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় পত্রিকা বিক্রি বন্ধ হয়ে যায়। চলমান পরিস্থিতিতে এই ব্যবসার সাথে জড়িত ১০ জন পত্রিকা বিক্রেতা কর্মহীন হয়ে পড়ে। এতে করে দশটি পরিবার অসহায় হয়ে পড়ে। এ সময় তাদের সহায়তায় এগিয়ে এলেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। তাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া পার্বতীপুরের ১০ পত্রিকা বিক্রেতাকে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন সমাজসেবা অফিসার। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা প্রকৌশলী মো. শামীম আক্তার ও উপজেলা আনছার-ভিডিপি ব্যবস্থাপক আব্দুস সালাম।

এ সময় পার্বতীপুর উপজেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবের পক্ষ থেকে উপজেলায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিতরনের জন্য ১ হাজার ব্যাগ খাদ্য সামগ্রী উপজেলা সমাজসেবা অফিসে জমা দেন।

সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, প্রগতি সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু ও পল্লী গ্রাম উন্নয়ন কেন্দ্র নিবার্হী পরিচালক মোস্তাকিম সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত