বুধবার সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ‘এই মুহূর্তে এক এক জন সৈনিকের মতোই লড়াই করে চলেছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। একজন জওয়ান দেশের হয়ে লড়াই করতে গিয়ে শহিদ হলে দিল্লি সরকার তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়। সেই একইভাবে কোনও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের মোকাবিলার সময়ে করোনাভাইরাস আক্রান্ত হলে এবং মৃত্যু হলে তাদেরও দেওয়া হবে শহিদের মর্যাদা। তাদের পরিবারের হাতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ তুলে দেবে আম আদমি পার্টি সরকার’।
শুধুমাত্র সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেই যে এমন নিয়ম তা নয়। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মী- উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত, গত সপ্তাহে ভারত সরকার করোনাভাইরাস মোকাবিলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবন বিমা ঘোষণা করেছে।
সূত্র: জি নিউজ
