কুমিল্লার দেবীদ্বারে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের রাজামেহার গ্রামের মুন্সি বাড়িতে এই ঘটনা ঘটে।
ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাওলানা বদিউল আলম মুন্সি (৫২) কে আসামি করে মামলা দায়ের করেন।
দেবীদ্বার থানা-পুলিশ বুধবার সকালে অভিযুক্ত মাওলানা বদিউল আলম মূন্সী (৫২)কে তার নিজ বাড়ি থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করছে। একই সঙ্গে ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার অভিযুক্ত বদিউল আলম মূন্সী একই বাড়ির পাশের ঘরের বুদ্ধি প্রতিবন্দী ভিকটিম (১৫) কে তার নিজ ঘরে সকলের অগচরে জোরপূর্বক ধর্ষণ করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মিঠুন সিংহ জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর এবং তদন্তের পরই ঘটনার সত্যতা জানা যাবে।
