রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পিসিআর মেশিন দিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কলেজের মাইক্রোলজি বিভাগে বসানো পিসিআর মেশিন দিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়।
এর আগে হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার পিসিআর মেশিন বসানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের মাইক্রোলজি বিভাগের প্রধান ডা. মোস্তাকিমুর রহমান।
তিনি জানান, পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। তবে একই সঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যায়। অর্থাৎ একই দিনে ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব।
এ জন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া করোনাভাইরাস রোগে সেবা পেতে রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০) এবং আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
