মোদির মোমবাতি জ্বালানোর আহ্বানে তাপসীর কটাক্ষ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০২:৫৯ পিএম

ভারতজুড়ে চলছে লকডাউন। করোনাভাইরাসের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে সবাইকে ৫ এপ্রিল রবিবার রাত নয়টায় নয় মিনিটের জন্য ঘরের আলো নেভাতে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময়ে বারান্দায় কিংবা ছাদে মোমবাতি, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে বললেন।

মোদির ওই আবেদনের পরই বলিউড সেলেবরা সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেওয়া শুরু করেন। তাপসী পান্নু থেকে শুরু করে কঙ্গনা রনৌতের বোন ও ব্যবস্থাপক রঙ্গোলি চান্দেল কিংবা বিবেক অগ্নিহোত্রীসহ অনেকেই জানিয়েছেন মতামত।

এর মধ্যে ‘থাপ্পড়' অভিনেত্রী তাপসী বলেন, “আবার নতুন কাজ এসে গিয়েছে। কী মজা।” নায়িকার এই কটাক্ষ সহ্য করতে পারেননি অনেকেই। তারা পাল্টা কটাক্ষ শুরু করেছেন।

এমনকি, তাপসির হাতে নতুন কোনো সিনেমা নেই বলেও পাল্টা কটাক্ষ করা হয় তাকে।

অন্যদিকে বিবেক অগ্নিহোত্রী বললেন, প্রধানমন্ত্রীর সম্পর্কে নতুন করে সমালোচনা শুরু হওয়ার আগে জানিয়ে রাখা ভালো যে, ভারতবর্ষের সেরা নেতা হলেন নরেন্দ্র মোদি। ভারতীয়দের তিনি খুব ভালো করে বোঝেন ও জানেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত