জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যুর পর ৫ বাড়ি লকডাউন

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১০:৪২ পিএম

সাতক্ষীরার নারায়ণপুরে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজছাত্রের মৃত্যুর পর লাল পতাকা টাঙিয়ে সেখানকার ৫ বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, শুক্রবার ভোর রাতে সদর উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাড়িতে গাঁয়ে জ্বর, ব্যথা ও শ্বাস কষ্ট নিয়ে বাহারুল ইসলামের ছেলে হাসান আলীর মৃত্যু হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট বাড়িসহ মোট ৫টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এর আওতায় থাকছেন ১৮জন। এছাড়া হাসানের চিকিৎসা করা ৩ জন গ্রাম্য ডাক্তারকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, খবর পাওয়ার পর একটি মেডিকেল টিম সেখানে পাঠানো হয়েছিল। করোনা ভাইরাস পরীক্ষার জন্য তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো  হচ্ছে। রিপোর্ট পাওয়ার পর হাসানের বাড়ির এলাকার লকডাউনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত