সিলেটে শনাক্ত হওয়া প্রথম করোনা রোগী একজন চিকিৎসক

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০৯:৪৩ পিএম

সিলেটে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছেন। ওই ব্যক্তির বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকায়। তিনি বাসাতেই রয়েছেন এবং তার বাসা লকডাউন করেছে প্রশাসন।

রবিবার রাতে সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনা পজিটিভ হিসাবে শনাক্ত ওই ব্যক্তি পেশায় একজন চিকিৎসক। করোনা উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার বাসাকে লকডাউন করা হয়েছে বলেও জানান সিভিল সার্জন।

রবিবার আইইডিসিআর থেকে যে নতুন ১৮ জন রোগী শনাক্তের তথ্য দেওয়া হয়েছে, তাদের মধ্যে সিলেটের ওই রোগীও রয়েছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত