করোনা পরিস্থিতি: বন্দি পশু-পাখির প্রতি নিষ্ঠুরতায় নিষেধ প্রাণিসম্পদমন্ত্রীর

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০২:১৩ এএম

বন্দি পশু-পাখির প্রতি নিষ্ঠুরতা করতে নিষেধ করেছেন প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। 

রাজধানী ঢাকায় শখের পশু-পাখির বড় বাজার ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, কাঁটাবন। সারাদেশে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে বন্ধ ঘোষণা করা হয়েছে সকল  মার্কেট। সেই সাথে বন্ধ হয়েছে কাঁটাবনের পশু-পাখির এই বাজারও।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে কাঁটাবনের বন্দি পশু পাখি নিয়ে একটি খবর প্রকাশিত হয়। সেখানে দেশজুড়ে লকডাউনের মধ্যে অসহায় পশু-পাখিদের বন্দি হওয়ার কথা তুলে ধরা হয়। পশুদের খাদ্য সংকটের কথা বলা হয়। সংবাদটি প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি সরজমিনে কাঁটাবনে যান।

সেখানে মন্ত্রী বলেন, পশু-পাখির প্রতি যাতে কোনোভাবেই নিষ্ঠুরতা না হয়।কাঁটাবনের ব্যবসায়ীদের সাথে আলাপ হয়েছে  লকডাউনের মধ্যে খাবার দিতে কোন বাধা নাই। খাবারের সময়টুকু তাদেরকে দেওয়া হয়। এরচেয়ে বেশি সময় দিলে ক্রেতা চলে আসবে লোক সমাগম হবে।

প্রসঙ্গত, করোনাভাআইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে কাঁটাবন মার্কেটের শতাধিক পশু পাখির দোকান এখন বন্ধ। ফলে এর ভেতরে আটকা পড়ে আছে কয়েক হাজার পশু-পাখি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত