ফরিদপুর মেডিকেলে আইসোলেশনে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১২:০৪ পিএম

জ্বর, কিডনি জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

গত ৪ এপ্রিল শারীর অসুস্থতা বোধ করলে ওই বৃদ্ধকে ফমেকে ভর্তি করা হয়।

নিহত আবু শেখ (৭০) ফরিদপুরের মধুখালী উপজেলার চরমুরাদিয়া গ্রামের বাসিন্দা।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে আবু শেখ নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহত ব্যক্তি কিডনি, জ্বর- নিউমোনিয়ায় ভুগছিলেন।

রবিবার বিকেলে তার শরীরের আলামত নিয়ে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আমরা এখনো ফলাফল পাইনি।

তবে মৃত ব্যক্তির লাশকে পৃথকভাবে রাখা হয়েছে। তার দাফনের বিষয়ে সরকারি আদেশ অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত