জ্বর, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সীতাকুণ্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলিমুল্লাহ (৭১) মারা গেছেন।
সোমবার বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে ও মঙ্গলবার সকালে রিপোর্ট আসার কথা রয়েছে বলেও তিনি জানান।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জানান, পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানাজার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রিপোর্ট পজিটিভ আসলে আইইডিসিআর এর সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।নেগেটিভ আসলে স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
মুক্তিযোদ্ধা আলিমউল্লার ছেলে আকবর হোসেন জানান, তার বাবা গত তিন দিন যাবত অসুস্থ ছিলেন। প্রথমে জ্বর দেখা গেলে স্থানীয় ডাক্তারের পরামর্শে ওষুধ খেয়েছিলেন। কিন্তু রবিবার শ্বাসকষ্ট ও বুকে ব্যথা বেড়ে গেলে ফোজদারহাট এর বিআইটিআইডি হাসপাতলে ভর্তি করা হয়।সেখান থেকে ভোররাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
