পাঁচ শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বঙ্গবন্ধু ফউন্ডেশন।
সোমবার বিকার ৫টায় রাজধানীর পুরান ঢাকার নবাববাড়ি পুকুরপাড় এলাকায় প্রায় পাঁচ শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বঙ্গবন্ধু ফউন্ডেশন কেন্দ্রীয় কমিটির নেতারা।
সংগঠনটি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলমের অনুরোধে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সব পর্যায়ের নেতারা সরকারি নিয়ম মেনে সারা দেশে নিজ নিজ এলাকায় নিজস্ব উদ্যোগে সচেতনতা বৃদ্ধিসহ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।
তারা জানায়, এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক এর উদ্যাগে পুরান ঢাকার নবাববাড়ি পুকুরপাড় এলাকায় প্রায় পাঁচ শতাধিক মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি সানি মাহতাব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি শাহ আলমসহ স্থানীয় নেতারা।
