জার্মান সরকারকে ২০ লাখ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিচ্ছে বিএমডব্লিউ

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:৩৬ পিএম

নভেল করোনাভাইরাস মোকাবিলায় এবার মাস্ক বানাচ্ছে বিশ্ববিখ্যাত গাড়ি প্রস্তুতকারী বিএমডব্লিউ। জার্মান কোম্পানিটির প্রধান নির্বাহী অলিভার জিপস বুধবার এই ঘোষণা দেন।

রয়টার্স জানায়, করোনা পরিস্থিতিতে মাস্কের সংকট তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএমডব্লিউ। 

জিপস জানান, কোম্পানির কর্মী এবং জনসাধারণকে সুরক্ষা দিতে এসব মাস্ক বানানো হচ্ছে।

ইতিমধ্যে গাড়ি কোম্পানিটি নিজেদের মজুত থেকে এক লাখ মাস্ক জার্মান সরকারকে সরবরাহ করেছে। বুধবার আরও ৫০ হাজার মাস্ক এবং ১০ লাখ মেডিকেল গ্লাভস দিয়েছে তারা। 

আগামী দুই সপ্তাহের মধ্যে আরও ১০ মাস্ক সরকারকে সরবরাহ করবে বিএমডব্লিউ। সব মিলিয়ে ২০ লাখেরও বেশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহায়তা দিচ্ছে কোম্পানিটি।

এদিকে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজারের অধিক মানুষ। আক্রান্ত হয়েছেন লক্ষাধিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত