সীতাকুণ্ড পৌর সদরের গোডাউন রোড এলাকায় একজন ব্যাংক কর্মকর্তার শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এই ঘটনায় পুরো এলাকা লকডাউন করা হচ্ছে।
আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জে কমার্স ব্যাংকে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ। গত তিন দিন আগে নারায়ণগঞ্জ থেকে সীতাকুণ্ডের ভাড়া বাসায় আসার পর থেকে জ্বরে ভুগছিলেন তিনি।
বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করান তিনি। এতে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
এদিকে পুরো এলাকা লকডাউন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউএনও মিলটন রায়।
