হাতীবান্ধায় জ্বর নিয়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু, ২ জনের নমুনা সংগ্রহ

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৭:৪৭ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দক্ষিণ গড্ডিমারী গ্রামে জ্বর নিয়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরের করোনাভাইরাস ছিল কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম।

এ ছাড়া ওই উপজেলার টংভাঙ্গা এলাকায় অপর একজন জ্বর-সর্দির রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে।   

জানা গেছে, ওই ব্যবসায়ীর বোন কয়েক দিন আগে ঢাকার  ধামরাই এলাকায় মারা যায়। ঢাকা থেকে সেই লাশ হাতীবান্ধা উপজেলার ধুবনী এলাকায় এনে দাফন করেন তারা। গত দুই-তিন ধরে হাই ব্লাড প্রেসারসহ জ্বর দেখা দেয় ওই ব্যবসায়ীর শরীরে। বৃহস্পতিবার হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাঈম হাসান নয়ন বলেন, প্রাথমিকভাবে ধরনা করা যাচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারপরও যেহেতু জ্বর ছিল তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত