পেটের মেদ কমিয়ে কীভাবে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ হলেন হৃতিক রোশন?

আপডেট : ০৯ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম

‘হার না মেনে এগিয়ে যাও’, হৃতিক রোশনের সদ্য পোস্ট করা ইনস্টাগ্রাম ভিডিওটি সেই বার্তাই দিচ্ছে। ইন্ডাস্ট্রিতে ‘হ্যান্ডসাম হাঙ্ক’ বলে পরিচিত এই নায়ক এক সময় যে ওজন বাড়িয়ে তার ‘ফিজিক’ এর প্রায় ইতি টেনেছিলেন সে কথাই শেয়ার করলেন হৃতিক। বেশি দিন আগের ঘটনা নয়। গত বছর ‘সুপার ৩০’-র জন্য তাকে ওজন বাড়াতে হয়েছিল বেশ কয়েক কেজি। ছবি বক্স অফিসে হিট হয়েছিল। কিন্তু হৃতিককে সুনামের পাশাপাশি তা দিয়ে গিয়েছিল অতিরিক্ত মেদ। অভিনেতার ভাষায় ‘হাম্পটি ডাম্পটি’।

এই সময়েই তার কাছে আসে অ্যাকশন ছবি ‘ওয়ার’-এর অফার। টাইগার আর হৃতিকের জুটি বড় পর্দায় নিয়ে আসার জন্য যখন পরিচালক থেকে প্রযোজক সুপার এক্সসাইটেড, ঠিক তখনই পেট ভর্তি মেদ নিয়ে সিনে এন্ট্রি হৃতিকের।

হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। স্লিপ ডিস্কের অস্বাভাবিক ব্যথা। গোদের ওপর বিষফোঁড়া এই এক্সট্রা ফ্যাট। টাইগার সে সময় হয়ে উঠেছিল তার অনুপ্রেরণা। চলতে থাকে নিয়ম মেনে ওয়ার্কআউট, ডায়েট। ছ’মাস সময় নিয়েছিলেন। তার পর আবার, তিনি ব্যাক টু দ্য ট্র্যাক। ‘ওয়ার’-এ তার উন্মুক্ত শরীর দেখে হাঁ হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। সহজ ছিল না মোটেই। কী ভাবে সম্ভব হল তার এই ফ্যাট টু ফিট জার্নি? দেখে নিন ভিডিওতে…।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত