লেবার পার্টির শ্যাডো কেবিনেটে আবারও টিউলিপ সিদ্দিক

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০২:৫১ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আবারও লেবার পার্টির শ্যাডো কেবিনেটে স্থান পেয়েছেন। এখন থেকে এডুকেশন ডিপার্টমেন্টের চিলড্রেন অ্যান্ড অ্যার্লি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করবেন টিউলিপ।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৩৭ বছরের টিউলিপ এতদিন শ্যাডো অ্যার্লি ইয়ারস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ব্রিটেনের সর্বশেষ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনে টানা তৃতীয়বারের মতো জয়ী হন তিনি।

লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন রাজনীতিতে। এমপি নির্বাচিত হওয়ার আগে তিনি ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন।

ব্রিটেনের রয়্যাল সোসাইটি অব আর্টসের ফেলো টিউলিপ ক্যামডেন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

যে পাঁচ-ছয়টি আসনে জয়-পরাজয় নিয়ে ভোটার ও ব্রিটিশ গণমাধ্যমের উন্মুখ দৃষ্টি থাকে, তার মধ্যে হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন একটি।

টিউলিপ ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। ২০১৭ সালে পুনরায় নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচেন বড় ব্যবধানে জয়ী হন তিনি।

ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. শফিক সিদ্দিক ও শেখ রেহানা দম্পতির তিন সন্তানের মধ্যে টিউলিপ দ্বিতীয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত