করোনা রোগীদের চিকিৎসায় ২৪ ঘণ্টা ডিউটি করছেন এই বলিউড অভিনেতা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৮:১১ পিএম

অক্ষয় কুমারের ‘গব্বর ইজ ব্যাক’ ছবির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। পাশাপাশি, বেশ কিছু টিভি শো-তেও অভিনয় করেছেন অভিনেতা আশিষ গোখলে। তবে গোটা ভারত যখন লকডাউন, তখন নিজেও করোনা রোগীদের সুস্থ করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন চিকিৎসক আশিষ গোখলে। অভিনেতা হওয়ার পাশাপাশি আশিষ পেশায় একজন চিকিৎসকও। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা ডিউটি করছেন আশিষ। এ ছাড়া নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে সচেতন করার কাজও করে যাচ্ছেন আশিষ গোখলে।

প্রসঙ্গত, ডাক্তারি পাশ করার পর ভালোলাগা থেকেই অভিনয়ের কাজও শুরু করেন আশিষ। তারপর থেকে চিকিৎসক হিসাবে কাজ করার পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, গত ২৫ মার্চ থেকে একভাবে রোগীদের চিকিৎসা করে চলেছেন, বাড়ি যেতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত