দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও নজরদারি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল শনিবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখার সিনিয়র সহকারী প্রধান এইচ এম মনিরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়ন করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় এবং বিস্ত াররোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এতে দেশের অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, মার্কেট এবং বিভিনড়ব ধরনের বিপণি বিতানসহ সব গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেকেই ছুটিকালীন ঢাকা মহানগরসহ বিভিনড়ব মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তাল দিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। ফলে ঢাকা মহানগরীসহ দেশের সব মেট্রোপলিটন শহর, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায় ও গ্রামাঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বিপণি বিতানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বু, স্বর্ণ ও ওষুধের দোকান এবং আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন। নির্দেশনায় আরও বলা হয়- এই অবস্থায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।
