নারায়ণগঞ্জে মারা যাওয়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে দাফন করা বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন।
রবিবার সকালে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার উপজেলার মান্দ্রা গ্রামে আব্দুল হামিদ (৭২) নামে এক ব্যক্তিকে দাফন করা হয়। দাফনের আগে স্থানীয়দের সন্দেহের প্রেক্ষিতেতে স্বাস্থ্য বিভাগ মৃত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।
পরে রবিবার সকালে ঢাকা থেকে জানানো হয় দাফন করা ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।
টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার জানান, উপজেলার মান্দ্রা গ্রামের মৃত হাজী মো. আলীর ছেলে আব্দুল হামিদ নারায়ণগঞ্জে থাকতেন।
তিনি গত শুক্রবার নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে অসুস্থ হয়ে মারা যান।
পরে স্বজনরা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধের মরদেহ। তার গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতি নেয়। এ সময় স্থানীয়দের সন্দেহের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত আব্দুল হামিদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে।
