করোনা: মুন্সীগঞ্জে ডক্টরস ক্লিনিক-প্রাইম ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১২:৪৬ পিএম

করোনাভাইরাসে মালিক আক্রান্ত সন্দেহে মুন্সীগঞ্জ শহরের দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের হাসপাতাল সড়কের ডক্টরস ক্লিনিক ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের হাসপাতাল সড়কে একটি বহুতল ভবনে ডক্টরস ক্লিনিক ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান। প্রাইম সেন্টারের মালিক অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

তিনি করোনা আক্রান্ত সন্দেহে ওই  দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দুটির সকল ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত