জামালপুর ত্রাণের চাল ও আলু ছিনিয়ে নিয়েছে কর্মহীনরা। গতকাল রবিবার দুপুরে পৌরসভার মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬০০ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬০০ প্যাকেট আলু নিয়ে সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়াবাজার এলাকায় যাচ্ছিল। এ সময় মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন নারী-পুরুষরা ট্রাক আটকে চাল ও আলু নিয়ে যায়। পরে ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়। ত্রাণবঞ্চিতরা বলেন, বিভিনড়ব জায়গায় বারবার ধরনা দিয়েও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও করেন তারা।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা বলেন, লকডাউনে কর্মহীন মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণ আজ আমার ওয়ার্ডে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ৪০০-এর মতো প্যাকেট লুট হয়ে গেছে।
