প্রতিপক্ষের পিটুনিতে সাবেক চেয়ারম্যান নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০২:২৭ এএম

গাইবান্ধার সাঘাটায় একটি সালিশ বৈঠকে প্রতিপক্ষের কিলঘুসিতে আব্দুল হামিদ সরকার (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। গতকাল রবিবার বেলা ১১টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। হামিদ উপজেলার হাসিলকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত