প্রতিপক্ষের পা কেটে উল্লাস, সংঘর্ষে আহত অর্ধশত

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০২:৩১ এএম

নবীনগরে প্রতিপক্ষের পা কেটে বিজয় উল্লাস করার খবর পাওয়া গেছে। কাটা পা নিয়ে গ্রামের অলিগলিতে হয়েছে আনন্দ মিছিল। গতকাল রবিবার সকালে উপজেলার থানাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লু রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের লোকজনকে নিয়ে জরুরি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গতকাল দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে কাউছার মোল্লার লোকজন জিল্লু চেয়ারম্যানের পক্ষের আবু মেম্বারের নাতি মোবারক হোসেনকে (৪৫) ধাওয়া করে। পরে ধরে তার ডান পা টাকশাল দিয়ে গোড়ালি থেকে কেটে বিচ্ছিনড়ব করে তা নিয়ে গ্রামের সড়কে সড়কে মিছিল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত