ফোন পেয়ে নারী শ্রমিকদের হাতে খাবার তুলে দিলেন সালমান

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৩:৫৭ পিএম

করোনাভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেছে বলিউডের সব ধরনের কার্যক্রম। এর মধ্যে ভারতে চলছে লকডাউন। দেশটির ফিল্ম ইন্ডাস্ট্রির হাজার হাজার কর্মী কর্মহীন হয়ে পড়ে। এমন সংকটে তাদের দায়িত্ব দাঁড়ান সালমান খান। এবার আরও ৫০ দিনমজুরের পাশে দাঁড়ালেন তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, লকডাউনে পানভেল ফার্ম হাউসে ঘরবন্দী জীবনযাপন করছেন তারকা সালমান খান। তবে এর মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়েছেন।

করোনা সংকটে ভুক্তভোগী ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর যাবতীয় খরচের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আগেই।

সম্প্রতি মুম্বাইয়ের দিনমজুরদের হাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন সাল্লু। সোশ্যাল মিডিয়ায় এই খবর দেন রাজনীতিক নেতা বাবা সিদ্দিকি। তিনি দুইটি পিকআপ ভর্তি খাবারের বস্তার ছবিও দেন।

তিনি টুইটে লিখেন, ‘দিনমজুরদের প্রতি সহায়তার জন্য সালমান খানকে ধন্যবাদ। মানুষকে সাহায্য করার ক্ষেত্রে সব সময়ই আপনি সবার আগে এগিয়ে থেকেছেন, আবারও সেই একই বিষয় প্রমাণ করলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য এবং কেউ যাতে অভুক্ত রাত না কাটায় তা নিশ্চিত করার জন্য আপনাকে ধন্যবাদ।’

জানা যায়, মালেগাঁও থেকে জরুরি ফোন পাওয়ার পর সেখানকার ৫০ জন নারী শ্রমিকের খাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও ব্যবস্থা করেছেন সালমান। তার ম্যানেজার এই তথ্য নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত