ত্রাণের দাবিতে মানববন্ধন

জামালপুরে ত্রাণ ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৫

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১২:১৯ এএম

জামালপুর পৌর এলাকার রশিদপুর ও বাগেরহাটায় ত্রাণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন কর্মহীন হতদরিদ্র মানুষরা। এদিকে রবিবার ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে পৌর এলাকার রশিদপুর বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন নিম্ন আয়ের কর্মহীন মানুষ। পরে পৌর মেয়র ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ সহায়তার আশ্বাস দিলে মানববন্ধন তুলে নেন তারা।

এদিকে দুপুরে ১১ নম্বর ওয়ার্ডের বাগেরহাটা এলাকায় ত্রাণ বিতরণকালে বিক্ষোভ করেন ত্রাণবঞ্চিত দুই শতাধিক নিম্ন আয়ের মানুষ। জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রাকিব হোসেন রাজু জানান, ১১ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষ রয়েছে পাঁচ হাজার। কর্মহীন হয়ে পড়ায় তাদের প্রত্যেকের ত্রাণের চাহিদা দেখা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ১১ নম্বর ওয়ার্ডে মাত্র ৩৫০ পরিবারের জন্য ত্রাণ পাওয়া গেছে। এদিকে গত রবিবার শহরের মুকুন্দবাড়ী এলাকায় ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউন্সিলর জামাল পাশা বাদী হয়ে ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত