করোনা পরিস্থিতিতে টেলিমেডিসিন সেবা দেবে বিপিএ

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০১:৩৫ এএম

করোনাভাইরাসের কারণে ঘরে অবস্থানরতদের টেলিমেডিসিন সেবা দেবে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)। গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাত, ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইঞ্জুরি, ফ্রাকচার-পরবর্তী জটিলতা, শ্বাসকষ্টের সমস্যা, অপারেশন-পরবর্তী সমস্যায় ভুগছেন, তারা এই সেবা নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু যারা উপরিউক্ত সমস্যায় ভুগছেন তারাই এ সেবা নিতে পারবেন। ২৪ ঘণ্টা এই সেবা নেওয়ার জন্য ডা. আহনাফ আল মুকিত, ০১৭৭৩২৫৭৫৮৯, ডা. তমাল ত্রিক্ত, ০১৭১৭৭০৮৫৮৮, ডা. মো. শাহরিয়ার আহমেদ ০১৭৮৯৯৮২৫৪৪ -এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত