পটুয়াখালীতে শ্বশুরবাড়িতে ব্যবসায়ীর মৃত্যুতে ‘রহস্য’

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০১:৫১ পিএম

পটুয়াখালীর কলাপাড়া শ্বশুরবাড়িতে অবস্থানকালে ইবলু মিয়া (৪৫) নামে এক ব্যবসায়াীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী গ্রামে শ্বশুর তছলিম হাওলাদারের বাড়িতে মারা যান তিনি।

স্থানীয়দের অভিযোগ, কোন ধরনের জানাজানি না করে কিংবা প্রশাসনকে অবহিত না করেই ভোর রাতেই তড়িঘড়ি করে নিহতের লাশ বরগুনার পাথরঘাটার কাঁকচিড়া গ্রামে পাঠানো হয়েছে। শ্বশুরবাড়িতে অবস্থানকালে ইবলু মিয়ার মৃত্যু নিয়ে গ্রামজুড়ে নানান রহস্য শোনা যাচ্ছে।

এলাকার লোকজন জানান, নিহতের স্ত্রীর নাম নিপা বেগম। তাদের এক সন্তান রয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, তাকে কেউ জানায়নি। একই বক্তব্য দিলেন ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। তবে কলাপাড়া থানার ওসি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানালেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত