সাড়ে ৭ কোটি মানুষের হাত ধোয়ার সুবিধা নেই মধ্যপ্রাচ্যে

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:৫১ পিএম

আরব অঞ্চলের ৭ কোটি ৪০ লাখের বেশি মানুষ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিপুলসংখ্যক এই মানুষের হাত ধোয়ার কোনো উপকরণ নেই। তাদের মধ্যে সুদানেই ৩ কোটি ১০ লাখ মানুষের বাস। এরপরেই আছে ইয়েমেনের ১ কোটি ৪০ লাখ ও মিসরের ৯৯ লাখ মানুষ।

জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া জানায়, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা বিশ্বেই যেখানে সাবান দিয়ে হাত ধোয়াকে সর্বোত্তম বলা হচ্ছে, সেখানে এই অঞ্চলে এমন বহু মানুষ রয়েছে যাদের হাত ধোয়ার মতো সাধারণ উপকরণও নেই। সংঘাতপূর্ণ অঞ্চল ও শরণার্থী শিবিরগুলো এই অঞ্চলের ওপর বোঝা হয়ে আছে। প্রায় ২ কোটি ৬০ লাখ শরণার্থীর বাস এই অঞ্চলে যারা করোনাভাইরাসে সংক্রমত হওয়ার সর্বোচ্চ ঝুঁকিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত