করোনার চিকিৎসা

প্রস্তুত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৩:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাকেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে বৈঠকে সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেজন্য বড় একটি হাসপাতালকে করোনাভাইরাসের চিকিৎসাকেন্দ্র করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়। ছোটখাটো ক্লিনিকে সদর হাসপাতালের কার্যক্রম স্থানান্তর সম্ভব নয়, সেজন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালকে নির্ধারণ করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃ পক্ষকে জানানোর পর অনুমোদন পেলে কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত