বাড়িতে জঙ্গলের অনুভূতি পেতে লাগালেন ১৪০০ গাছ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০৮:০৭ পিএম

বাড়িতে জঙ্গল জঙ্গল ভাব আনতে ২০ বছরের এক ব্রিটিশ যুবক অদ্ভুত কাজ করেছেন। এক বেডরুমের বাড়িতে একে-একে ১৪০০ গাছ লাগিয়েছেন!

জো বাগলে এমনিতে গার্ডেন সেন্টারে কাজ করেন। সেখানে সময় কাটাতে-কাটাতেই গাছের নেশা। ঘরের প্রত্যেক কোনায় বিভিন্ন প্রকার গাছে ভরে ফেলেছেন।

জো মিরর অনলাইনকে জানান, গাছের পেছনে এখন পর্যন্ত তার ৩৫০০ পাউন্ড খরচ হয়েছে। দিনের অনেকটা সময় এদের নিয়ে সময় কাটে তার।

কোনো গাছের অতিরিক্ত যত্ন দরকার হলে জো’র নাকি ‘সিক্সথ সেন্স’ কাজ করে। তখন তিনি বুঝতে পারেন কার পানি লাগবে।

‘বাড়িতে গাছ আনা আমার নেশা হয়ে গেছে। আরও আনার পরিকল্পনা আছে,’ জানিয়ে জো বলেন, ‘বাইরের কাউকে খুব একটা আসতে দেই না। তাতে গাছের ক্ষতি হয়।’

‘এরা যখন বড় হতে থাকে, কী যে শান্তি লাগে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মন ভরে যায়। এ এক অন্য রকম সুখ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত