বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘হোম কনসার্টে’ লোপেজদের সঙ্গে প্রিয়াঙ্কা-শাহরুখ

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১০:৫০ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কল্যাণমুখী সংগঠন গ্লোবাল সিটিজেনের ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম কনসার্টে জেনিফার লোপেজ, লেডি গাগাদের মতো তারকার সঙ্গে যোগ দেবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং শাহরুখ খান।

করোনা মোকাবিলার ফান্ড সংগ্রহের পাশাপাশি চিকিৎসাকর্মীদের সম্মান দেখাতে সব তারকারা বাড়িতে বসেই অনুষ্ঠানে অংশ নেবেন। দুই ঘণ্টার শোটি ১৯ এপ্রিল বিভিন্ন টিভিতে যেমন দেখা যাবে তেমনি ডিজিটালেও প্রচার করা হবে।

স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই তাদের শ্রোতাদের শোটি উপভোগ করার সুযোগ করে দেবে।

কনসার্টে অংশ নেয়া তারকাদের মধ্যে আরো থাকবেন এলটন জন, জে বালভিন, স্টিভি ওয়ান্ডার, পল ম্যাককার্টনি, বিলি এলিশ, জন লিজেন্ড, ইদ্রিস এলবা, এডি ওয়েদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত