কুমিল্লা মেডিকেলে পৌঁছেছে করোনা পরীক্ষার মেশিন

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:২০ পিএম

মহামারী করোনাভাইরাস পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মেশিনটি এসে পৌঁছায়।

হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, গতকাল শুμবার থেকেই পিসিআর মেশিন ইনস্টলমেন্টের কাজ শুরু হয়। ইনস্টলমেন্ট শেষে কভিড-১৯ শনাক্তকরণের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, আগামী ১০ দিনের মধ্যে পিসিআর মেশিনটি সম্পূর্ণভাবে চালু করা যাবে। পিসিআর মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এটি স্থাপন করে কভিড-১৯ পরীক্ষার রিপোর্ট ও পরিচালনার দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেবেন। এ পিসিআর মেশিনের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলের মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা যাবে বলেও জানান মুজিবুর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত