‘সর্বোচ্চ’ সংক্রমণের দিন ৩০ মিনিটে জনাকীর্ণ ফ্লোরিডার সৈকত

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৪:২৩ পিএম

ফ্লোরিডার জ্যাকসনভিল সৈকতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ৩০ মিনিটের ভেতর ঘরবন্দী আমেরিকাবাসী রীতিমতো হুমড়ি খেয়ে বসেন। অঙ্গরাজ্যটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ হওয়ার দিনে সাধারণ মানুষের এমন কাণ্ড প্রশাসনকে অবাক করেছে।

ডেইলি মেইল জানিয়েছে, শুক্রবার বিকাল পাঁচটায় কয়েকটি সৈকত খুলে দেয়া হয়। এদিন সেখানে ১ হাজার ৪১৩ জন নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্থানীয়দের উল্লাস করতে দেখা গেছে।

ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তাদের অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭২৬ জন।

সেখানকার সৈকতগুলো এখন প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র হাঁটা, সাঁতারকাটা যাবে সেখানে। তীরে বসে রোদ পোহানো কিংবা আড্ডা দেয়া যাবে না। এক জনের সঙ্গে আরেক জনের দূরত্ব থাকবে ৬ ফুট।

প্রথম দিনের অভিজ্ঞতায় ফ্লোরিডা প্রশাসন নাখোশ। সাধারণ মানুষের সমালোচনা করেছেন কর্মকর্তারা। সবাইকে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা না মানলে গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত