জেলার বাইরে থেকে আসা সন্দেহজনক এক করোনা রোগীকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গায়ে জ্বরসহ অচেতন অবস্থায় তিনি শনিবার দুপুরে সদর উপজেলার আলীপুর দীঘিরপাড় এলাকায় রাস্তার পাশে পড়েছিলেন। স্থানীয়রা তাকে চিনতে না পেরে পুলিশে খবর দেয়। পুলিশ সদস্যরা পরে তাকে অবচেতন অবস্থা করোনা সন্দেহে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় সদর হাসপাতাল নিয়ে আসেন। এরপর তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে জানানা হয়, যথাযথ নিয়ম মেনে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার শারীরে উচ্চ তাপমাত্রার উপস্থিতি, ডিজওরিয়েন্টশন ও উচ্চ ঝুঁকির এলাকায় সম্ভাব্য ভ্রমণের ইতিহাস থাকায় তাকে তাৎক্ষণিকভাবে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। তার নাম পরিচয় এখনও জানা যায়নি।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হসাইন সাফায়াত জানান, সন্দেহজনক ওই করোনা রোগীকে বহনকারী গ্রাম পুলিশ ও ভ্যানওয়ালা ও একজন এ্যাম্বুলেন্স ড্রাইভারকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
