মিথুনের মনে অতৃপ্তি বাড়বে, কুম্ভর ভ্রমণে বাধা আসতে পারে

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৮:১৪ এএম

মেষ : রক্তচাপ বাড়তে পারে। কর্মস্থলে সম্মান বাড়বে। শিক্ষায় কৃতকার্য লাভ হবে।

বৃষ : যৌনরোগ থেকে সাবধান থাকুন। শিক্ষা ও আইন পেশায় উণ্ণতি হবে।

মিথুন : পেটের রোগে মনে অতৃপ্তি বাড়বে। শিক্ষার জন্য বিদেশে গমনে বাধা আসবে। পিতা স্নায়ু রোগে ভুগবেন।

কর্কট : স্ত্রীর স্নায়ু ও হৃদরোগ বাড়বে। তবুও স্ত্রীর আয় বাড়ার সম্ভাবনা আছে। শিক্ষায় বাধা আসতে পারে।

সিংহ : বিদেশ ভ্রমণে আইনি বাধা দূর হবে। স্ত্রীর ঠান্ডা লেগে সড়বায়ু দুর্বল হতে পারে। নিজের বক্ষব্যাধি বাড়তে পারে।

কন্যা : স্নায়ু পীড়া দেখা যায়। দাম্পত্য কলহ বিরাজ করবে। প্রেমে বাধা আসবে।

তুলা : সন্তানের স্বাস্থ্য খারাপ থাকবে। মা অর্থ দিয়ে সাহায্য করবেন। শিক্ষাক্ষেত্র শুভ।

বৃশ্চিক : সাংবাদিকতায় নামযশ হবে। মামাবাড়ির সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

ধনু : আয় ও সম্মান বাড়বে। স্বল্প ভ্রমণে অর্থলাভ হবে। সংসারে শান্তিময় পরিবেশ বজায় থাকবে।

মকর : হৃদরোগ ও স্নায়ু দুর্বলতা বাড়তে পারে। আয় বাড়বে। সংসারে সম্মান বাড়বে।

কুম্ভ : ঠান্ডায় অসুবিধা দেখা দিতে পারে। ব্যয় বাড়বে। ভ্রমণে বাধা আসতে পারে।

মীন : স্নায়ু রোগে ভোগার আশঙ্কা আছে। ব্যয় বাড়লেও অর্থের অভাব হবে না। বিদেশ ভ্রমণে আইনি বাধা আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত