‘ফ্রম প্লেয়িং স্কয়ার কাটস টু ডুইং মাই ওউন হেয়ার কাটস’

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৯:০৭ পিএম

করোনাভাইরাসের কারণে পুরো ভারতজুড়ে চলছে লকডাউন। ঘরেই সময় কাটছে সবার। বাইরে বের হওয়ার উপায় নেই। সেলুন বা হেয়ার পারলারগুলো খোলা থাকার তো প্রশ্নই আসে না। এ অবস্থায় দেশটির ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার নিজের চুল নিজে কাটতে হাতে কাঁচি চুলে নিলেন। খেলার মাঠে স্কয়ার কাটের মাস্টার বনে গেলেন ‘হেয়ার কাটার’।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন শচীন। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিককে নিয়ে অবশ্য দর্শকদের আগ্রহ মোটেও কমেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থেকেছেন শচীন।

রবিবার ইনস্টাগ্রামে নিজের চুল কাটার বেশ কটি ছবি পোস্ট করেছেন শচীন। মুহূর্তেই যা ভক্তদের মাঝে সাড়া ফেলে। মোট পাঁচটি ছবি পোস্ট করে ব্যাটিং লিজেন্ড ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘ফ্রম প্লেয়িং স্কয়ার কাটস টু ডুইং মাই ওউন হেয়ার কাটস।’ যার অর্থ- ‘খেলার মাঠে স্কয়ার কাট থেকে এখন হেয়ার কাট।’

এর সাথে শচীন যোগ করেন, ‘সব সময় ভিন্ন কিছু করা আনন্দের।’ দুজন হেয়ার স্পেশালিস্টকে আবার ট্যাগ করে শচীন লিখেছেন, ‘নতুন স্টাইলে কেমন লাগছে আমাকে?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত