গোপালগঞ্জে ৮ ব্যবসাপ্রতিষ্ঠানকে পৌনে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:০৭ পিএম

লকডাউন অমান্য করে গোপালগঞ্জে দোকান খোলার অপরাধে ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেথ সালাউদ্দিন দিপু এ জরিমানা করেন।

তিনি জানান, লকডাউন অমান্য করে গোপালগঞ্জ শহরের বেশ কিছু অসাধু ব্যবসায়ী দোকান খোলা রেখে ব্যবসা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় জেলা শহরের সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়ার ব্যবসা প্রতিষ্ঠান রড ও টিনের দোকান মেসার্স ফরিদ আহম্মদ ট্রেডাস, মেসার্স সৌরভ ট্রেডার্স ও ভূইয়া ট্রেডার্সকে এক লক্ষ টাকা করে এবং মা ক্লথ স্টোরকে ৫০ হাজার টাকাসহ মোট ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত