ভালুকায় করোনা রোগী শনাক্ত, পৌরসভায় লকডাউন জোরদার

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৭:৪৯ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালী গজারীখাল এলাকার বাসিন্দা আবু হানিফা (৬০) নামে এক কিডনী রোগীর করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছেন।

করোনা শনাক্তের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তার ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছেন। এরপর রবিবার রাত সোয়া ১১টার সময় ভালুকা পৌরসভার লকডাউন আরো জোরদার করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল।

সূত্রে জানা যায়, আবু হানিফ গত ৩ মাস যাবত কিডনী রোগে ভোগছেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) থেকে প্রতি সপ্তাহে ২বার ডায়লোসেস করতেন। গত শনিবার তিনি প্রাইভেট ক্লিনিকে ডায়লোসেস করতে যান। ক্লিনিক থেকে তাকে বলা হয় করোনার পরীক্ষা করে আসার জন্য। তিনি শনিবার হাসপাতালের ল্যাব এ গিয়ে নমুনা দিতে পারেন নি। রোববার দুপুরে ময়মনসিংহ এসকে হাসপাতালে গিয়ে নমুনা (ছোয়াব) দিয়ে আসেন। রাতে এসকে হাসপাতাল থেকে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয় আবু হানিফের কোভিড-১৯ পজেটিভ।

এরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমেন শর্মা তার ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দেন ‘ভালুকা পৌরসভার খারুয়ালী ৭নং ওয়ার্ড গজারি খাল এলাকায় ভালুকার প্রথম রোগী শনাক্ত হয়েছে’।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, পৌরসভার ৭নং ওয়ার্ডে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাই পুরো পৌরসভার লকডাউন আরো জোরদার করা হয়েছে। সোমবার আবু হানিফকে আইসোলেশনের জন্য ঢাকায় প্রেরণ করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত