সিংহের প্রেমে দুঃখ আসবে, মীনের স্নায়ুরোগে পীড়া দেবে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৯:১০ এএম

মেষ : সরকারি চাকরিতে অবসাদ দেখা দেবে। বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে। স্বাস্থ্য ভালো যাবে না।

তুলা : ঠান্ডায় স্নায়ু পীড়া বাড়বে। ঋণের টাকা আদায় হবে। স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : ব্যক্তিত্ব বাড়বে। ব্যাংক পক্ষে থাকবে। বড় ভাইবোনের আগমন ঘটবে।

বৃশ্চিক : সন্তানের স্নায়ুরোগ বাড়বে। শত্রুরা শক্তি প্রয়োগের চেষ্টা করতে পারে। প্রেমে অতৃপ্তি দেখা দিতে পারে।

মিথুন : ব্যাংকের চাকরি স্থায়ী হবে। ব্যবসা, বিশেষ করে সুতা বা আঁশজাতীয় ব্যবসা শুরু হতে পারে। শরীরের যত্ন নিন।

কর্কট : ব্যবসার জন্য ভ্রমণ শুভ হবে। বাবার শরীর খারাপ থাকবে। আয় থেকে ব্যয় বাড়বে।

সিংহ : ব্যবসায় বাধা থাকবে। তবে স্ত্রীর আয় বাড়তে পারে। প্রেমে দুঃখ আসবে।

কন্যা : দাম্পত্য কলহ তালাকের পর্যায়ে যাবে। শত্রুরা ফায়দা লুটতে থাকবে। সব কাজে অতৃপ্তি লাগবে।

ধনু : মায়ের স্নায়ু পীড়া বাড়বে। শিক্ষায় বন্ধুরা সাহায্য করবে। নিজের শরীরের যত্ন নিন।

মকর : স্বল্প ভ্রমণ হতে পারে। দূর থেকে ভালো সংবাদ পাবেন। কবিদের জন্য সময়টা ভালো।

কুম্ভ : ব্যবসায় আয় বাড়বে। দলিল বা চুক্তিপত্র পক্ষে থাকবে। সংসারে দ্বন্দ্ব দূর হবে।

মীন : স্নায়ুরোগে পীড়া দেবে। নতুন ব্যবসার সুযোগ আসবে। শয্যাশায়ী থেকে বাঁচতে দ্রুত তৎপর হোন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত