মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত ৫০ ছাড়িয়েছে

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৫:০৩ পিএম

করোনার ‘হটস্পট’ নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে দুই দিন পর মঙ্গলবার আরো ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়ে দাঁড়াল ৫১ জনে। 

শনিবার দুপুর আড়াইটার সময় জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ৬২ জনের নমুনা পরীক্ষার পর জেলায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। নতুন আক্রান্তের মধ্যে জেলা সদরে রয়েছেন ৩ জন। 

এছাড়া সিরাজদীখানে ৪ জন ও শ্রীনগর উপজেলায় একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। 
তিনি আরো জানান, এর আগে শনিবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ জনে। রবিবার ও সোমবার জেলায় কোন করোনা রোগী শনাক্ত হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত