ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা গ্রেপ্তার ২

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৪৯ এএম

লালমনিরহাটের চর কুলাঘাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে একটি চায়ের দোকানে কয়েকজনকে জরিমানা করায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে  দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার রাত ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার চর কুলাঘাট এলাকার ওয়াপদা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলো ওই এলাকার মুসা আলী (৩৮) ও তার ছোট ভাই হযরত আলী (২৫)।

লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, জনসমাগম ঠেকাতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবিরের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছিল। এ সময় রাত ৮টার দিকে চর কুলাঘাট ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালানোর চেষ্টা করে স্থানীয়রা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত