‘ক্রিকেট খেলা’ নিয়ে মারামারি থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১১:০৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকায় ক্রিকেট খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে উভয়পক্ষের ৭/৮ জন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার দাদপুরের এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই গ্রামের মনসুর মোল্লা (৬৫)।

বোয়ালমারী থানার ওসি মো. আমিনুর রহমান জানান, দাদপুর গ্রামে ফজল খাঁর ছেলে আবু বক্কর এবং ছলেমান মোল্লার ছেলে কিবরিয়া মোল্লার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সন্ধ্যায় বির্তক হয়। এ সময় ওই দুজনের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

পরে রাতে ফজল খাঁর সমর্থকেরা ছলেমান মোল্লাদের উপর হামলা করতে আসলে প্রতিবেশী মনসুর মোল্লা বিরোধ থামাতে গেলে মাথায় আঘাতপ্রাপ্ত হন। এতে গুরুতর আহত হন তিনি।

এ সময় তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১টার দিকে তিনি মারা যান।

লাশ ময়নাতদন্তের জন্য ফমেকে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত