সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতপরিচয় ২ লাশ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০১:৪৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাতপরিচয় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বেলা ১২টায় লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মহসড়কের শিমরাইল মোড় পুলিশ বক্সের পেছনে একটি গাড়ি কাউন্টারের পাশে অজ্ঞাত (৬০) এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। অপরদিকে মহাসড়ের সানাড়পাড় পিডিকে পাম্পের কাছে আরেকটি অজ্ঞাত (৫৫) লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে বেলা ১২টায় পুলিশ এসে দুটি লাশই থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, অজ্ঞাত দুটি লাশের খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। তবে দুজন ব্যক্তিই ভবঘুরে ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত