মহামারীতে দুর্গতদের সাহায্যে ন্যাড়া হলেন অভিনেত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১০:২১ পিএম

বলিউড, হলিউড থেকে শুরু করে টেলিভিশন- বিশ্বের সমস্ত শিল্পীরাই কোভিড-১৯ মহামারীর কারণে সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এরই মধ্যে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জয়া ভট্টাচার্য জনগণের সাহায্যে আরও বেশি করে অংশ নিতে সমস্ত চুল কেটে ন্যাড়া হয়ে গিয়েছেন।

তিনি এই বিষয়টি ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করে জানিয়েছেন। অভিনেত্রী তার ভিডিওতে বলেছেন, তিনি কোভিড-১৯ মহামারী চলাকালীন এই সময়ে পশুদের খাবার খাওয়াতে এবং দরিদ্রদের মধ্যে খাবার বিলি করতে ব্যস্ত রয়েছেন। এতে বাইরে থেকে এসে রোজ স্নান করে শ্যম্পু করা বেশ ঝক্কির কাজ।

ভিডিওতে জানিয়েছেন, এই সময় মানুষের সাহায্য করতে গিয়ে তার চুল বাধা হয়ে দাঁড়াক তা মোটেও চান না তিনি।  রোজই বাইরে গিয়ে কুকুরদের খাবার খাওয়ান তিনি। বাইরে থেকে খাবার খাইয়ে এসে নিজের পরণের পোশাক গরম জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলেন। ধুতে হয় চুলও।

পাশাপাশি তিনি আরও জানান, জীবনে একবার ন্যাড়া হতে চাইতেন তিনি, বহুদিন ধরেই পরিকল্পনাও ছিল। তার মনে হয়েছে ন্যাড়া হওয়ার এটাই সঠিক সময়। ভিডিও পোস্ট করে জয়া ভট্টাচার্য লিখেছেন, অনেকদিন ধরেই এটা করতে চাইছিলাম, উপায় পেতাম না। এতে আমি আরও ফ্রি হয়ে কাজ করতে পারব।

জয়া ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই দরিদ্র এবং গৃহহীন মানুষদের সাহায্যের জন্য কাজ করে চলেছেন। পাশাপাশি পশুদের অধিকার নিয়েও দীর্ঘ সময় ধরে কাজ করছেন জয়া। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত