লকডাউনের কারণে সারা দেশে গণপরিবহন বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন জেলা থেকে শ্রমিক আসতে না পারায় বোরো ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন নারায়ণগঞ্জের রপগঞ্জ উপজেলার কৃষকরা। উপজেলায় গত এক সপ্তাহ ধরে রাতে বৃষ্টি হচ্ছে। এতে করে জমিতে পানি জমে যাচ্ছে। এছাড়া ঝড়ো বাতাসে নুয়ে পড়ছে অনেক জমির ফসল। এভাবে চলতে থাকলে কৃষকরা মোটা অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর পুরো উপজেলায় ৭ হাজার ১৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
