ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ

সিলেটে করোনা আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১২:১৮ এএম

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা শনাক্তের আগেই ওই নারীকে ছাড়পত্র দেয় হাসপাতাল। পরে তাকে খুঁজে পেতে দীর্ঘ চেষ্টা চালানো হয়। অবশেষে গতকাল শুক্রবার দুপুরে সিলেট বিমানবন্দর থানা পুলিশ ওই নারীকে খাদিমনগর এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করে। পরে তাকে সিলেট নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, গত বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত ওই নারী ওসমানী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল খাদিমনগরের বাড়ি থেকে ওই নারীকে উদ্ধারের পর তিনি হাসপাতালের দেওয়া ছাড়পত্র দেখান। এরপর তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওই নারী হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। গত বুধবার তিনি সন্তান প্রসব করেন। তবে প্রসবের কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। প্রসূতির করোনা উপসর্গ থাকায় তার নুমনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত